আমাদের সম্পর্কে
স্কুল পরিচিতি
বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বক্তারপাড়া, বার-আউলিয়ায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা মানুষের চিন্তাশক্তি, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের অঙ্গীকার
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল নিরলসভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।